পুকুর ভরাটের মামলার রায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ছাগলনাইয়া এলাকায় পুকুর ভরাট করার মামলায় আটজনের কাছ থেকে ১৫ হাজার টাকা করে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে৷ গত বুধবার চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় দেন৷
পরিবেশ আদালতের পিপি অ্যাডভোকেট বদরুল আলা প্রথম আলোকে জানান, ফেনীর ছাগলনাইয়া এলাকায় পুকুর ভরাট করে পরিবেশের ক্ষতির অভিযোগে আদালতে আবদুল আলীম, ফয়েজ আহমেদ, জয়নাল আবেদীন, আবদুল করিম, আবদুল কাদের, নুর নবী, নুর হোসেন ও নাজিম উদ্দিনের বিরুদ্ধে মামলা দায়ের করেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা সাইফুল ইসলাম৷ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিকালে তাঁরা দোষ স্বীকার করেন৷ পরে আদালত আটজনকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিন করে কারাদণ্ড দেন৷ তবে আসামিরা জরিমানা পরিশোধ করেন৷