পুকুর রক্ষার দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের সখীপুরে সরকারি খাস পুকুর রক্ষার দাবিতে আলোচনা সভা হয়েছে। গতকাল সোমবার দুপুরে স্থানীয় একটি বিদ্যালয় মিলনায়তনে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) টাঙ্গাইল শাখা এ সভার আয়োজন করে। সভায় সখীপুর পৌরসভার ২ নম্বর
ওয়ার্ডের রামখা-কাহারতা বাজারের ‘রামখা’ খাস পুকুরসহ উপজেলার সব সরকারি পুকুরের পাড়ে অবৈধ দখলদারদের
উচ্ছেদ ও পানি দূষণমুক্ত রাখার দাবি জানানো হয়। মুক্তিযোদ্ধা খোরশেদ আলমের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বেলার টাঙ্গাইল শাখার জ্যেষ্ঠ গবেষণা কর্মকর্তা সোমনাথ লাহিড়ী, সাংবাদিক এনামুল হক, সাবেক কাউন্সিলর খলিলুর রহমান প্রমুখ।