পুকুর সংস্কারের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন ও মৎস্য কার্যালয়ের উদ্যোগে উপজেলার ১৪টি প্রাচীন ও বড় পুকুর সংস্কার করা হচ্ছে। গত বৃহস্পতিবার বেলা দেড়টায় ইউএনওর কার্যালয়ে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তারসহ কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। স্থানীয় মতলব ডিগ্রি কলেজের চারটি, মতলব জেবি পাইলট উচ্চবিদ্যালয়ের তিনটি, উপজেলা পরিষদের তিনটি, থানা ও কাশিমপুর এলাকার একটি করে এবং বহুরী ও বোয়ালিয়া উচ্চবিদ্যালয়ের একটি করে পুকুর সংস্কার করা হবে। ইউএনও শহিদুল ইসলাম বলেন, ‘জলাশয় ও পুকুর সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্প’-এর আওতায় এসব পুকুর সংস্কার করা হবে।