প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুকুরের পানি সেচ দেওয়ার সময় মিলল পরিত্যক্ত পিস্তল ও হাতকড়া। গতকাল বুধবার সন্ধ্যায় নগরের এনায়েত বাজার এলাকায় একটি পুকুর থেকে এগুলো উদ্ধার করে পুলিশ। কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) নেজাম উদ্দিন প্রথম আলোকে বলেন, পুকুরে পানি সেচ দেওয়ার সময় স্থানীয় লোকজন পিস্তল ও হাতকড়া দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। ধারণা করা হচ্ছে, র্যা ব-ডিবি পুলিশ পরিচয়ে মানুষের সঙ্গে প্রতারণাকারী চক্রের সদস্যরা পুকুরে এগুলো ফেলে যেতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম