পুকুরে ডুবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে পুকুরে ডুবে মো. শামীম (৩) নামের এক শিশু মারা গেছে। গত শুক্রবার রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। সে নুরুল আবছারের ছেলে। পরিবারের সদস্যদের ভাষ্য, শুক্রবার বিকেলে শামীম বাড়ির পাশে খেলাধুলা করছিল। সন্ধ্যা হওয়ার পরও তাকে না পেয়ে মা ও স্বজনেরা অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে রাত আটটার দিকে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে ভাসতে দেখেন। সেখান থেকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।