পুকুরে ডুবে কিশোরের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় পুকুরে ডুবে এক কিশোর মারা গেছে। গতকাল শনিবার দুপুরে চান্দগাঁও খাজা রোডের কাশেম মোল্লার বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম আবদুস শুক্কুর (১৪)। তার বাবার নাম মো. আবছার।