পুকুরে ডুবে গৃহবধূর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পাটেরডাঙ্গা গ্রামে মরিয়ম বেগম (৩৫) নামের এক গৃহবধূ পুকুরে ডুবে মারা গেছেন। তাঁর স্বামীর নাম আবদুল জব্বার।এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে গৃহবধূ মরিয়ম বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে মৃগী রোগে আক্রান্ত হন এবং পানিতে ডুবে যান। কিছুক্ষণ পর বাড়ির লোকজন টের পেলে তাঁকে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা প্রণব কুমার দাস জানান, গৃহবধূ মরিয়ম বেগম মৃগী রোগী ছিলেন।