পুকুরে ডুবে ছাত্রীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি পুকুরে ডুবে জান্নাতুল ফোরদৌস (১৬) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। জান্নাতুল জাহাঙ্গীরনগর স্কুল ও কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। তার বাবা লিয়াকত আলী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের কর্মচারী। প্রত্যক্ষদর্শী ও প্রতিবেশীরা জানান, জান্নাতুল তার দুই বান্ধবীর সঙ্গে বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশে বিশ্ববিদ্যালয়ের একটি পুকুরে গোসল করতে নেমে ডুবে যায়। পরে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।