পুকুরে ডুবে ছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় অবস্থিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র পানিতে ডুবে মারা গেছেন। গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হলের পুকুরে গোসল করতে নামলে এ ঘটনা ঘটে। নিহত ছাত্রের নাম শামসুর রহমান (২০)। তিনি আল-ফিকাহ বিভাগের প্রথম বর্ষের ছাত্র। তাঁর বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার কেশবপুর গ্রামে। বাবার নাম মো. বেলাল মিয়া। আল-ফিকাহ বিভাগের কয়েকজন ছাত্র জানান, গতকাল সকাল সোয়া নয়টায় শামসুর রহমান দুজন সহপাঠীর সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পুকুরে গোসল করতে নামেন। এ সময় পুকুরের মাঝখানে গিয়ে তিনি হঠা ৎ ডুবে যান। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আলাউদ্দিন, সহ-উপাচার্য কামালউদ্দিন ও আল-ফিকাহ বিভাগের সভাপতি হামিদা খাতুন ঘটনাস্থলে আসেন। প্রায় আড়াই ঘণ্টা পর বেলা সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু হলের ছাত্ররা তাঁকে পুকুর থেকে উদ্ধার করেন। অ্যাম্বুলেন্সে করে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকি ৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। উপাচার্য এম আলাউদ্দিন জানান, বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য এসে এভাবে অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনা সত্যিই দুঃখজনক।