পুকুরে ডুবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের পুকুরে ডুবে এক ছাত্র মারা গেছেন। আজ বুধবার বিকেলে বৃষ্টিতে ভিজে ফুটবল খেলে তিনি হলের পুকুরে গোসল করতে নেমেছিলেন।
নিহত ছাত্রের নাম বায়েজিদ। তিনি ফলিত পরিসংখ্যান বিভাগের ছাত্র ছিলেন। গ্রামের বাড়ি ঠাকুরগাঁও।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলী প্রথম আলোকে বলেন, ফুটবল খেলে ক্লান্ত হয়ে তিনি পুকুরে গোসল করতে নামেন। সাঁতরে পুকুরের মাঝামাঝি চলে যান। বন্ধুরা তাঁর দিকে ফুটবল ছুড়ে মারলে তিনি আর সেটি ধরতে পারেননি। ডুবে মারা যান। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গ্রামের বাড়িতে লাশ পাঠানোর প্রক্রিয়া চলছে।
পুকুরে ডুবে ছাত্রের মৃত্যুর ঘটনা নিশ্চিত করে শাহবাগ থানার রমনা বিভাগের উপকমিশনার মো. মারুফ হোসেন সরদার বলেন, এর আগেও ওই একই পুকুরে পানিতে ডুবে শিক্ষার্থী মারা গেছেন।