পুকুরে ডুবে তিন ভাইবোনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুয়াকাটা সৈকতসংলগ্ন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের খাজুরার অর্কাপল্লীতে গত বুধবার সন্ধ্যায় পুকুরে ডুবে তিন ভাইবোনের মৃত্যু হয়েছে। এরা হচ্ছে রুমী (৭), হাবিব (৫) ও ফাহিমা (৫)। রুমী ও হাবিব আপন ভাইবোন এবং ফাহিমা তাদের খালাতো বোন।
কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সঞ্জয় মণ্ডল জানান, রুমি ও হাবিবের বাবা মো. রনি ঢাকায় কাজ করেন। সাত দিন আগে রনি ও তাঁর স্ত্রী আয়শা বেগম তাঁদের শিশুসন্তান রুমী ও হাবিবকে নিয়ে কুয়াকাটায় আবদুল হালিমের বাড়িতে বেড়াতে আসেন। অন্য দিনের মতো তিন শিশু একত্রে বাসাসংলগ্ন পুকুরপাড়ে খেলতে যায়। এরপর তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে কোথাও না পেয়ে সন্ধ্যায় পুকুরে জাল টেনে তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়।