পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাড়ির পাশের পুকুরে ডুবে তিন সহপাঠী শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। গতকাল বুধবার দুপুরে দুপচাঁচিয়া উপজেলার তালোড়ার খানপুর গ্রামে এ ঘটনা ঘটে। তারা হলো, ইকরামুল ইসলামের কন্যা রাখি (৫) এবং হাফিজার রহমানের যমজ কন্যা কোহেলী (৫) ও কাকুলী (৫)। কয়েকজন গ্রামবাসী জানান, ওই শিশুরা পুকুরের পাড়ে খেলার একপর্যায়ে পানিতে পড়ে ডুবে যায়। আশপাশে খোঁজাখুঁজির এক ফাঁকে শিশু রাখির লাশ পুকুরের পানিতে ভাসতে দেখা যায়। গ্রামবাসী ছুটে এসে পুকুরে নেমে যমজ দুই বোনেরও লাশ উদ্ধার করে।