পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় আজ বৃহস্পতিবার পুকুরের পানিতে ডুবে দুই ভাই মারা গেছে। বেলা একটার দিকে উপজেলার দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুই ভাই হলো দৌলতপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে রাব্বী (৬) ও রিফাত (৭)।
দুই শিশুর বাবা জাহাঙ্গীর আলম প্রথম আলোকে জানান, রাব্বী ও রিফাত বাড়ির কাউকে না জানিয়ে গোপনে বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে ডুবে যায়। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর তাদের পুকুর থেকে উদ্ধার করা হয়।
দুই ভাইকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিত্সক ফারজানা আক্তার তাদের মৃত ঘোষণা করেন।