পুকুরে ডুবে দুই যমজের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরবে ছাদ থেকে পড়ে তানজিনা আক্তার নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের ভৈরবপুর উত্তরপাড়ার একটি বাড়ির বাড়ির ছাদ থেকে পড়ে তানজিনা মারা যান। তিনি স্থানীয় রফিকুল ইসলাম মহিলা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সম্মান তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। তানজিনার (২২) বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের কাঁঠালকান্দি গ্রামে। দুই বান্ধবীকে নিয়ে কলেজের কাছে একটি ভাড়া বাসায় থেকে তিনি পড়াশোনা করতেন। দুপুর ১২টার দিকে তানজিনা ছাদ পড়ে আহত হন। পরে হাসপাতালে মারা যান।