পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় গতকাল মঙ্গলবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এরা হলো উপজেলার ফেনারবাক ইউনিয়নের হটামারা গ্রামের নূরুন নবীর মেয়ে তানিয়া বেগম (৭) ও সাজুল হকের মেয়ে তমালিকা আক্তার (৬)। দুজনই হটামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে পড়ত। গতকাল মঙ্গলবার বিকেলে শিশু দুটি আরও কয়েকজন শিশুর সঙ্গে গোসল করতে পুকুরে নামে। কিন্তু তানিয়া ও তমালিকা সাঁতার জানত না। একপর্যায়ে তারা দুজন পানিতে তলিয়ে যায়। পরে পরিবারের লোকজন এসে শিশু দুটির লাশ উদ্ধার করেন। জামালগঞ্জ থানারা উপপরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।