প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় গতকাল মঙ্গলবার পুকুরের ডুবে আরফিনা (৬) ও চম্পামনি (৬) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা দুজন চাচাতো বোন। উপজেলার পচাভান্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল তারা। স্থানীয় লোকজন জানান, দুপুরের দিকে পচাভান্ডার গ্রামের হাবিবুর রহমান মাস্টারের বাড়ির উঠানের পাশে পুকুরের পাড়ে খেলতে গিয়ে পুকুরের পানিতে পড়ে ডুবে যায় দুই শিশু। পরে পানি থেকে শিশু দুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।