পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

পঞ্চগড় সদর উপজেলায় পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। জেলার সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের ডোলোপাড়া ও বকশিপাড়া এলাকায় আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।

দুই শিশুর নাম তাসিম (৪) ও জান্নাতুল ফেরদৌসী (১)। তাসিম চাকলাহাট ইউনিয়নের ডোলোপাড়া এলাকার সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলামের ছেলে। জান্নাতুল ফেরদৌসী একই ইউনিয়নের বকশিপাড়া এলাকার রিয়াজুল ইসলামের মেয়ে।

চাকলাহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফরহাদ হোসেন বলেন, আজ বুধবার বেলা ১১টা থেকে শিশু তাসিমকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। প্রায় দুই ঘণ্টা বাড়ির আশপাশের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর বাড়ির সমানের পুকুরের পানিতে তাসিমের প্যান্ট ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে সেই পুকুরে খোঁজাখুঁজি করে পানিতে ডুবন্ত অবস্থায় তাসিমের লাশ পাওয়া যায়। পরিবারের লোকজনের ধারণা, শিশুটি সবার অজান্তে একা একা গোসল করতে নেমে পানিতে তলিয়ে গিয়েছিল।

ইউপি চেয়ারম্যান বলেন, বকশিপাড়া এলাকায় শিশু জান্নাতুল ফেরদৌসী মায়ের সঙ্গে বাড়ির পাশেই নানার বাড়িতে বেড়াতে যায়। এ সময় সবার অজান্তে শিশুটি বাড়ির সামনের পুকুরে পড়ে ডুবে যায়। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করেন।