পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

গাইবান্ধা সদর উপজেলায় পুকুরে ডুবে আলেমা আকতার (৬) ও সেলিনা আকতার (৫) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা খালা-ভাগনি।

আজ মঙ্গলবার দুপুরে ঘাগোয়া ইউনিয়নের আদর্শপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।


আলেমা আকতার আদর্শপাড়া গ্রামের আলম মিয়ার মেয়ে ও সেলিনা আকতার একই উপজেলার গিদারি ইউনিয়নের বালিয়ারছড়া গ্রামের সাইফুল হকের মেয়ে। সেলিনা নানার বাড়িতে বেড়াতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হয়।

ঘাগোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর জামান বলেন, দুপুরে আলেমা ও সেলিনা বাড়ির পাশের পুকুরপাড়ে বল খেলছিল। এদিকে দুপুর গড়িয়ে বিকেল হলেও শিশুটি কোথাও দেখতে না পেয়ে বাড়ির লোকজন তাদের খুঁজতে থাকে। একপর্যায়ে তারা শিশু দুটির মৃতদেহ ও বলটি পুকুরে ভাসতে দেখে। পরিবারের লোকজন ধারণা করছে, খেলার একপর্যায়ে বলটি পুকুরের পানিতে পড়ে যায়। দুই শিশু বলটি আনতে পুকুরে নামলে তলিয়ে যায়।