পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের গজভাগ গ্রামে পুকুরে ডুবে গতকাল বুধবার দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা হলো গজভাগ গ্রামের নূর ইসলামের মেয়ে জনি বেগম (৭) ও ফখরুল ইসলামের ছেলে সাগর আহমদ (৬)। বিকেলে জানাজা শেষে তাদের পারিবারিক গোরস্তানে দাফন করা হয়েছে। দক্ষিণভাগ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমল কুমার ধর জানান, তিনি ঘটনাটি জানেন না।