পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর দাগনভূঞা উপজেলার দক্ষিণ করিমপুর গ্রামে গতকাল সোমবার পুকুরে ডুবে ওই গ্রামের আলাউদ্দিনের ছেলে রাহাত (৬) এবং মমিনুল হকের ছেলে শান্তর (৭) মৃত্যু হয়েছে।পারিবারিক সূত্র জানায়, রাহাত ও শান্ত গতকাল স্কুল থেকে বাড়ি ফেরার পর পুকুরে গোসল করতে নেমে একপর্যায়ে পানিতে তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়। দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।