পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর বিনোদপুরের নিউ কলোনি এলাকায় পুকুরে ডুবে গতকাল শনিবার দুপুরে দুই শিশু মারা গেছে। এরা হলো আলম শেখের মেয়ে সাবানা (৭) ও সবুজ শেখের ছেলে প্রান্ত শেখ (৪)। সাবানার মামা জাহাঙ্গীর আলম জানান, বেলা সাড়ে ১১টার দিকে শিশু দুটি পুকুরপাড়ে বসে বালু কাটা দেখছিল। এ সময় তারা পুকুরে পড়ে যায়। এলাকাবাসী উদ্ধারের জন্য অনেকক্ষণ চেষ্টা চালায়। পরে ফরিদপুর থেকে ডুবুরি এসে বিকেল পৌনে চারটার দিকে তাদের মৃতদেহ উদ্ধার করে।সাবানা বিনোদপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী। বাবা আলম প্রায় দুই বছর ধরে তাদের ছেড়ে অন্যত্র চলে গেছেন। তার মা সালমা গৃহকর্মীর কাজ করে সংসার চালান। প্রান্তর বাবা রিকশাচালক।