পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের রামগতি পৌরসভার চরহাসান-হোসেন এলাকায় গতকাল শুক্রবার পুকুরে ডুবে দুই চাচাতো বোন মারা গেছে। তারা হলো মো. মাহবুবুর রহমানের মেয়ে শাহনাজ আক্তার (১০) এবং তাঁর ছোট ভাই মো. মমিন উল্যাহর মেয়ে জোবায়দা সুলতানা (৭)। শাহনাজ চরহাসান-হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীতে পড়ত। আর জোবায়দা ওই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ছিল।
ওয়ার্ড কাউন্সিলর হাফেজ মো. নোমান জানান, শিশু দুটি পুকুরে গোসল করতে গিয়ে ডুবে মারা যায়।