পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৮ নম্বর হাটিলা টঙ্গীরপাড় বলিয়া গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেলে বলিয়া মুন্সীবাড়িতে এই দুর্ঘটনা ঘটে। শিশুরা হলো বলিয়া মুন্সীবাড়ির মনির হোসেনের মেয়ে সাবিনা ইয়াসমিন (৭) ও একই বাড়ির শিপনের দেড় বছরের শিশুপুত্র সানি।

পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে শিশুরা বাড়ির উঠানে খেলাধুলা করতে গিয়ে সবার অগোচরে নিখোঁজ হয়। খোঁজাখুঁজির পর বাড়ির পুকুরে তাদের লাশ ভেসে উঠতে দেখা যায়। এই ঘটনায় দুই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।