প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পীরপুর কুল্লা গ্রামে গতকাল রোববার পুকুরে গোসল করতে নেমে ডুবে শিউলী খাতুন (৮) ও নাইমা খাতুন (৯) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন। তারা পীরপুর কুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ত। শিউলীর বাবা সিদ্দিক আলী জানান, বেলা দুইটার দিকে তাঁর বৃদ্ধ মায়ের সঙ্গে মেয়ে শিউলী ও ভাগনি একই গ্রামের লাল্টু মিয়ার মেয়ে নাইমা খাতুন বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। পুকুরে নেমে খেলা করার সময় অসাবধানতাবশত তারা পানিতে ডুবে মারা যায়। বেলা আড়াইটার দিকে পুকুরে জাল ফেলে তাদের লাশ উদ্ধার করা হয়।