প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর রানীনগর উপজেলায় গত দুই দিনে পুকুরে ডুবে দুই শিশু মারা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে উপজেলার করজগ্রাম চৌধুরী পাড়ার শারাফত আলী ফকিরের ছেলে সুমন আলী (১২) নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে রাত নয়টার দিকে বাড়ির পাশের পুকুরে তাঁর লাশ ভেসে ওঠে। অপরদিকে শনিবার উপজেলার গুয়াতা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে সাদিক (৩) খেলা করার সময় বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। আশপাশের লোকজন উদ্ধার করে রানীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।