পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাজীগঞ্জের গন্ধর্ব্যপুর (দ.) ইউনিয়নের কাশিমপুর গ্রামের এক বাড়িতে পুকুরে ডুবে দুই শিশু মারা গেছে। গত শনিবার বিকেল পাঁচটায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো ওই গ্রামের মহসিন মিয়ার ছেলে আবদুল বাতেম (৫) ও লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার শাহিনাল গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে রিয়াদ হোসেন। বাতেম ও রিয়াদ মামাতো-ফুফাতো ভাই। রিয়াদ হোসেনের (৪) নানার বাড়ি এই গ্রামে। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে সবার অগোচরে দুই শিশু ঘর থেকে বের হয়ে যায়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পুকুরে তাদের মৃতদেহ পাওয়া যায়। হাজীগঞ্জ থানার এসআই আবদুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।