পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জেলার দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়নের চারুলিয়া গ্রামে এই ঘটনাটি ঘটে।
ওই দুই শিশু হলো মো. শাহনেওয়াজের ছেলে তানিম হাসান (৬) ও মো. মনোয়াজের মেয়ে মমতাজ খাতুন (৭)। তারা দুজন সম্পর্কে চাচাতো ভাই-বোন।
নাটুদহ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শামসুল হক মোল্লা বলেন, শিশু দুটি খেলতে খেলতে বেলা একটার দিকে বাবা-মায়ের অজান্তে বাড়ির পাশে আমানুল্লাহর পুকুরে নেমে পড়ে। দেড়টার সময় তাদের লাশ ভেসে উঠলে প্রতিবেশীরা দেখে বাড়িতে খবর দেয়। শিশু দুটির লাশ উদ্ধারের পর বিকেল পাঁচটায় স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।