পুকুরে ডুবে ভাইবোনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় পুকুরে ডুবে দুই চাচাতো ভাইবোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার আটুলিয়া ইউনিয়নের বাদুড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো আসাদুর রহমান (৬) ও তার চাচাতো বোন মনিরা খাতুন (৫)। আসাদুরের বাবার নাম আবদুর সবুর মোল্যা ও মনিরার বাবা মমিনুর মোল্যা।

শিশু দুটির এক চাচা নুরুউদ্দীন মোল্যা জানান, সকাল সাড়ে নয়টার দিকে বাড়িতে সবাই ভারতীয় টিভি সিরিয়াল ‘কিরণমালা’ দেখছিল। এ সময় দুই ভাইবোন বাইরে খেলা করছিল। খেলার একপর্যায়ে তারা উঠানের পাশে পুকুরে পড়ে ডুবে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে লাশ ভেসে ওঠে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।