পুকুরে ডুবে ভাইবোনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়া উপজেলা পরিষদের আবাসিক পুকুরে ডুবে গতকাল রোববার সন্ধ্যা ছয়টার দিকে দুই ভাইবোনের মৃত্যু হয়েছে।
এরা হলো টেকনাফ পৌরসভার অলিয়াবাদ গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর আলম ও উখিয়া ব্র্যাক হেলথ প্রোগ্রামে চাকরিরত ময়মনসিংহের শান্তিপুর গ্রামের সাজেদা আক্তারের মেয়ে নিঝুম ও ছেলে রাব্বি। নিঝুম উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী এবং ছোট ভাই রাব্বি প্রথম শ্রেণির ছাত্র।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সন্ধ্যায় দুই ভাইবোন পুকুরপাড়ে খেলা করছিল। এ সময় রাব্বি পুকুরে পড়ে যায়। ভাইকে উদ্ধার করতে বোনও পুকুরে ঝাঁপ দেয়। পরে স্থানীয় লোকজন পুকুর থেকে দুই ভাইবোনের লাশ উদ্ধার করে।