পুকুরে ডুবে মারা গেল ভাইবোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার বড়কুড়িপাইকা গ্রামে গতকাল শুক্রবার দুপুরে পুকুরে ডুবে দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। তারা হলো গ্রামের কাতারপ্রবাসী গাজী মনির হোসেনের ছেলে তৌফিক হোসেন (৪) ও মেয়ে মনিরা আক্তার (৬)। মনিরা স্থানীয় একটি কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণির ছাত্রী ছিল। একজন প্রত্যক্ষদর্শী বলেন, দুপুরে পুকুরঘাটে কেউ ছিল না। তৌফিক পাকা ঘাটে নামতে থাকে। তার পিছু নেয় মনিরা। ঘাটের নিচের সিঁড়িতে নেমে পা পিছলে তৌফিক পড়ে যায়। তাকে উদ্ধারে হাত বাড়িয়ে দেয় বোনটি। একপর্যায়ে দুজনই পানিতে তলিয়ে যায়। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি|