প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গেঞ্জ পুকুরে ডুবে জব্বার আলী (১৫) নামের এক কিশোর মারা গেছে। সে উপজেলার হাসিল কুমারগাড়া গ্রামের জেনাত আলীর ছেলে। পরিবারের লোকজন জানান, জব্বার বৃহস্পতিবার সকালে কাজে যাওয়ার কথা বলে উপজেলার দাশেরপাড়ায় তার খালুর বাড়ি থেকে বের হয়। কিন্তু বিকেল চারটার দিকে গ্রামের একটি পুকুরে তার লাশ পাওয়া যায়। তার মৃগী রোগী ছিল।