পুকুরে ডুবে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের খোরশেদ শেখ (৬৫) নামের অবসরপ্রাপ্ত এক সেনাসদস্য গতকাল শনিবার পুকুরে ডুবে মারা গেছেন। পারিবারিক সূত্র জানায়, গতকাল বেলা ১১টার দিকে গোসল করতে খোরশেদ বাড়ির কাছের গোয়ালন্দ কামরুল ইসলাম ডিগ্রি মহাবিদ্যালয়ের পুকুরে যান। একপর্যায়ে পা পিছলে তিনি পানিতে পড়ে যান। এরপর কিছুক্ষণ হাবুডুবু খান। এ সময় স্থানীয় ব্যক্তিরা তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।