পুকুরে ডুবে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় পুকুরে ডুবে সুমাইয়া বেগম নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বেলা দুইটায় আলীনগর ইউনিয়নের কামুদপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। শিশুটির পরিবার সূত্রে জানা যায়, উপজেলার আলীনগর বস্তির ইসমত মিয়ার দেড় বছরের শিশুকন্যা সুমাইয়া বেগম মায়ের সঙ্গে গত শুক্রবার মামা তাহির মিয়ার বাড়িতে বেড়াতে আসে। গতকাল দুপুরে সবার অজান্তে বাড়ির পেছনের পুকুরের পানিতে পড়ে যায় সে। আধা ঘণ্টা পর পরিবারের লোকজন পুকুরে তার মৃতদেহ ভাসতে দেখেন।