পুকুরে ডুবে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর পত্নীতলায় পুকুরে ডুবে আবু মুসা (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গ্রামবাসী সূত্র জানায়, শনিবার দুপুরে পত্নীতলা উপজেলার নজিপুর ইউনিয়নের যুগিবাড়ী (রঘুনাথপুর) গ্রামের শাহিনুর ইসলামের দুবছর বয়সী ছেলে মুসা পরিবারের সবার অজান্তে বাড়ির পাশে খেলতে যায়। কোনো একসময় সে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে গ্রামবাসী অনেক খোঁজাখুঁজির পর ওই পুকুর থেকে মুসার মৃতদেহ উদ্ধার করেন।