পুকুরে ডুবে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুকুরে গোসল করতে নেমে গাজীপুরে এক ব্যক্তি মারা গেছেন। গতকাল শনিবার বিকেলে স্থানীয় ব্যক্তিরা পুকুর থেকে তাঁর লাশ উদ্ধার করে। মৃত মো. ইব্রাহীম (২৭) ময়মনসিংহের নান্দাইলের মহর উদ্দিনের ছেলে। তিনি গাজীপুরের ভাদুন এলাকায় বসবাস করতেন। গাজীপুরে পুবাইলের একটি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি করতেন তিনি।