প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের তাড়াশে জুবায়ের আহম্মেদ (৭) নামের এক শিশু পুকুরে ডুবে মারা গেছে। সে উপজেলার তালম ইউনিয়নের গুল্টা গ্রামের আসাদুজ্জামানের ছেলে। প্রতিবেশী সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকেলে ওই শিশু খেলাধুলা শেষে বাড়ির পাশে পুকুরে হাত-মুখ ধুতে যায়। এ সময় পা পিছলে হঠাৎ পুকুরে পড়ে পানিতে তলিয়ে যায়। পরে পুকুরে লাশ ভেসে ওঠে। তাড়াশ থানার উপপরিদর্শক মো. রাকিব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সিরাজগঞ্জ প্রতিনিধি