প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের অভয়নগর উপজেলার কাপাসহাটি গ্রামের শামছুর রহমান চৌধুরী (৮০) পুকুরে ডুবে মারা গেছেন। গতকাল সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে ফজরের নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে পুকুরে পড়ে তিনি মারা যান। শামছুর রহমান চৌধুরীর ছেলে মিজানুর রহমান চৌধুরী জানান, গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে তিনি বাড়ির পাশের মসজিদে ফজরের নামাজ পড়তে যান। এ সময় কিছুটা অন্ধকার ছিল। কিন্তু ফিরে না আসায় আশপাশের বিভিন্ন জায়গায় খুঁজেও তাঁকে পাওয়া যায়নি। সকাল আটটার দিকে পাশের একটি ছোট পুকুরে টুপি ভাসতে দেখে তাঁরা পুকুরে নেমে খুঁজে তাঁর লাশ উদ্ধার করেন। ধারণা করা হচ্ছে, মসজিদে যাওয়ার সময় পা ফসকে তিনি পুকুরে পড়ে গেছেন।