প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটেরচর ইউনিয়নের লোকমান কাজী ডাঙ্গী গ্রামে গতকাল সোমবার দুপুরে পুকুরে ডুবে বায়েজিদ (৪) নামের একটি শিশু মারা গেছে। সে গ্রামের সৌদিপ্রবাসী মাসুদ কাজীর সন্তান। মাসুদ কাজীর চাচাতো ভাই মো. শহিদ কাজী বলেন, বায়েজিদ সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। দুপুর ১২টার দিকে বায়েজিদের লাশ ভেসে ওঠে। সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফরিদপুর অফিস