পুকুরে ডুবে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিলয় মো. আজম।
নিলয় মো. আজম।

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পুকুরে ডুবে মারা গেছেন। ওই ছাত্রের নাম নিলয় মো. আজম। তিনি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের দ্বিতীয় সেমি​স্টারের ছাত্র ছিলেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, নিলয়সহ বিভাগের কয়েকজন ছাত্র মিলে আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের পুকুরে গোসল করতে যান। বেলা একটার দিকে নিলয় পুকুরে ডুবে যান। এ সময় চিৎ​কার শুনে পাশের মসজিদ থেকে এমরান শিকদার নামের একজন গিয়ে তাঁকে তোলেন। এরপর তাঁকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে বেলা দুইটার দিকে কর্তব্যরত চিকিৎ​সক মৃত ঘোষণা করেন।