পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে গত বৃহস্পতিবার বিকেলে পুকুরে ডুবে শাওন ইসলাম (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি ওই গ্রামের কাওসার ইসলামের ছেলে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের বলেন, গতকাল সবার অগোচরে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে যায় শাওন। অনেকক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের পুকুরে শাওনের লাশ ভেসে ওঠে।