পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় গতকাল মঙ্গলবার পুকুরের পানিতে ডুবে ফুয়াদ নামের আড়াই বছর বয়সী এক শিশু মারা গেছে। সে উপজেলার ভূকশিমইল ইউনিয়নের জাব্দা গ্রামের বাসিন্দা দুবাইপ্রবাসী সেলিম খানের ছেলে। কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, ফুয়াদ দুপুর ১২টার দিকে বাড়ির উঠানে খেলা করছিল। কিছু সময় পর তাকে খোঁজাখুঁজি করে পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে স্বজনেরা বাড়ির সামনের পুকুর থেকে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে। হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। ভূকশিমইল ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য নজরুল ইসলাম বলেন, পুকুরে ডুবে ফুয়াদের মৃত্যু হয়েছে।