পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়া উপজেলায় পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল নয়টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের আন্নর আলী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ওই শিশুর নাম মো. তওহীদুল ইসলাম (৪)। সে একই এলাকার মামুনুর রশিদের ছেলে।

মৃত শিশুর চাচা আনসার আলী প্রথম আলোকে বলেন, তওহীদুল সকালে বাড়ির পুকুর পাড়ে খেলছিল। বাড়ির লোকজনের অগোচরে সে পুকুরে পড়ে যায়। অনেক খোঁজার পর তার লাশ পুকুরের এক কোনায় পাওয়া যায়।

বারবাকিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আনিসুল করিম শিশু তওহীদুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।