পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের কাউনিয়া উপজেলায় গতকাল শনিবার পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার সাহাবাজ গ্রামের রাজমিস্ত্রি চাণক চন্দ্রের একমাত্র ছেলে রতন চন্দ্র (২) গতকাল সকাল সাড়ে ১০টার দিকে খেলতে খেলতে বাড়ির বাইরে চলে যায়। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশে পুকুরে ভাসতে দেখে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।