পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় গতকাল শুক্রবার পুকুরে ডুবে ইসা নামে দুই বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের মিশ্রিপুর গ্রামের আ. মতিনের মেয়ে। পারিবারিক সূত্র জানায়, শিশুটি পুকুরের পাড়ে হাঁটার সময় পানিতে পড়ে ডুবে যায়। কিছুক্ষণ পর ভেসে উঠলে তাকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।