পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়নের চরকাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন পুকুরে ডুবে মাহমুদা (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মাহমুদা চরকাউনিয়া গ্রামের ফজলু মিয়ার মেয়ে। গত মঙ্গলবার বিকেলে পুকুরে গোসল করতে নেমে সে পানিতে তলিয়ে যায়। পরে তার লাশ উদ্ধার করা হয়।