প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের ব্রাহ্মণগাঁওয়ে আল আমিন নামে আট বছরের এক শিশু পুকুরে ডুবে মারা গেছে। সে ব্রাহ্মণগাঁওয়ের নুর মিয়ার ছেলে। গত রোববার বিকেল পাঁচটার দিকে বাড়ির পাশের একটি পুকুর থেকে আল আমিনের লাশ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, নুর মিয়ার বাড়ির কাছেই একটি নতুন পুকুর খনন করা হয়েছে। সবার অজান্তে আল আমিন সেই পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর পুকুরে তার মৃতদেহ ভাসতে দেখেন পরিবারের লোকজন। মুন্সীবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্য দেবাশীষ দেব পুকুরে ডুবে শিশুর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।