পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের উজিরপুর উপজেলার রাখালতলা গ্রামে সৃষ্টি দাস (৫) নামের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের সুভাষ দাসের মেয়ে। শিশুটির পারিবার সূত্রে জানা গেছে, গতকাল বেলা দুইটার দিকে সৃষ্টি ভাত খেয়ে বাড়ির সামনে পুকুরঘাটে হাত ধুতে যায়। কিছুক্ষণ পরে ফিরে না আসায় বাড়ির লোকজন তাকে খুঁজতে বের হয়। পরে পুকুরে তার লাশ ভেসে ওঠে।