পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় পুকুরে ডুবে আল অমিন (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার খেজুরবাড়িয়া গ্রামের নবী হোসেনের ছেলে। হাসপাতাল ও পরিবার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে আল আমিন বাড়ির উঠানে খেলা করছিল। একপর্যায়ে সবার অগোচরে সে বাড়ির পাশের পুকুরে পড়ে ডুবে যায়। বাড়ির লোকজন পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও মো. মনিরুজ্জামান বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটি মারা যায়। মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি|