প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের কলাউপাড়া গ্রামে পুকুরে ডুবে বায়েজিদ (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটেছে। শিশুটির পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে বায়েজিদকে বাড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। রাত ১০টার দিকে স্থানীয় লোকজন বাড়ির পাশে জনতা মাধ্যমিক বিদ্যালয়ের পুকুর থেকে বায়েজিদের মৃতদেহ উদ্ধার করে। বায়েজিদ লালুয়া ইউনিয়নের কলাউপাড়া গ্রামের সেলিম গাজীর ছেলে।