পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় পুকুরে ডুবে আরজিনা আক্তার (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার রণচি ইউনিয়নের সোনাখুলি গ্রামে এ ঘটনা ঘটে। আরজিনা ওই গ্রামের আজাহারুল ইসলামের মেয়ে ও দক্ষিণ সোনাখুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। স্থানীয় লোকজন জানান, দুপুরে তিন বান্ধবী মিলে বাড়ির পাশের একটি পুকুরে নামলে আরজিনা তলিয়ে যায়। অপর দুই বান্ধবীর চিৎকারে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে জাল টেনে মৃত অবস্থায় আরজিনাকে উদ্ধার করে। আরজিনা আক্তারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রণচি ইউপির চেয়ারম্যান মোখলেছুর রহমান।